গোয়ালন্দে গ্রেফতার হলো ভুয়া পুলিশ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৮ ১৯:৩৩:১৩


পুলিশ নয় তবুও পোশাকের মোড়কে সেজেছিল পুলিশ! রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মোঃ ইমরান মোল্লা (২২) নামে পুলিশের ইউনিফর্মসহ (পুলিশের পোশাক) একজন ভুয়া পুলিশকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত মোঃ ইমরান মোল্লা মাগুরা জেলার মোহাম্মদপুরের জাঙ্গালিয়া গ্রামের লাল্টু মোল্লার ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লেখা সম্বলিত একটি ডার্বব্লু (ডিপ-গ্রে) জ্যাকেট পরিহিত অবস্থায় মোঃ ইমরান মোল্লাকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে আজ শনিবার (২৮ নভেম্বর) রাজবাড়ী কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সানবিডি/এনজে/৭:৩২/১১.২৮.২০২০