মেঘনা-তেতুঁলিয়ায় ইলিশ না পেয়ে পেশা বদলাচ্ছেন জেলেরা       

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৭ ১৪:৪২:১৭


ভোলার উপর দিয়ে বয়ে চলা মেঘনা-তেতুঁলিয়া নদীতে দীর্ঘদিন ধরে জেলেদের জালে ইলিশ মানবেতর জীবন-যাপন করছেন তারা। পরিবার পরিজন নিয়ে অনাহার ও অর্ধাহারে জীবন কাটছে তাদের।

এই অবস্থায় একদিতে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয়া অন্যদিকে মহাজন ও বিভিন্ন এনজিওর কিস্তির টাকার চাপে অনেক জেলে পেশা বদল করে এখন অন্য পেশায় চলে গেছেন। কেউ কেউ দেনা পরিশোধের চাপে ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন জেলায় পালিয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন।

এ বিষয়ে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচীনকাল থেকে ভোলার মেঘনা-তেতুঁলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন জেলেরা। বর্তমানে প্রায় ৩ লাখ জেলের জীবিকা নির্ভর করে ভোলার মেঘান-তেতুঁলিয়া নদীতে।

কিন্তু সাম্প্রতিককালে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। কেউ কেউ আবার খালি হাতেও ফিরছেন। বিকল্প আয়ের পথ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনেক জেলে অর্ধাহারে জীবন যাপন করছেন।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান নদীতে ইলিশ সংকটের কথা স্বীকার করে বলেন, ইলিশ না পাওয়ায় অনেক জেলে কিছুদিনের জন্য অন্য কাজ করে সংসার চালাচ্ছেন। তবে ডিসেম্বরের শেষের দিকে নদীতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। জেলেদের কষ্ট দূর হবে। তখন অন্য পেশায় যাওয়া জেলেরা আবার জেলে পেশায় ফিরে আসবেন।

ভোলা জেলা মৎস্য অধিদফতরের তথ্য মতে, ভোলায় সরকারিভাবে ১ লাখ ৩২ হাজার ২৬০ জন জেলের নিবন্ধন রয়েছে। এদের মধ্যে বিভিন্ন নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে চাল বরাদ্দ পান ৭০-৮০ ভাগ জেলে।

সানবিডি/এনজে/২:৪০/০৭.১২.২০২০