বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ঘটনায় কারাগারে ৪ আসামি, রিমান্ড শুনানি কাল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-০৭ ১৫:৫৪:২১


 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়ায় গ্রেফতার দুই মাদরাসাছাত্র ও দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করীমের এজলাসে চার আসামিকে হাজির করে পুলিশ। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানির জন্য মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) নিশিকান্ত দাস জানান, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন দায়ের করা মামলায় আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে। এরমধ্যে দুই মাদরাসাছাত্রের ১০ দিন এবং শিক্ষকদের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়।

গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাস্উদ (রা.) মাদরাসার হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) এবং শিক্ষক আল-আমিন (২৭) ও ইউসুফ আলী (২৬)।

 

সানবিডি/নাজমুল/০৩:৫৪/০৭.১২.২০২০