বোচাগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৭ ১৬:৪৯:১৫


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অবৈধভাবে চালানো ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জরিমানাও করা হয়।

এ বিষয়ে জানা যায়, দীর্ঘ ৮ বছর প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে ইটভাটায় ইট তৈরি করছিল মের্সার্স মোল্লা বিক্স, এবি বিক্স, জেড বিক্স। অনুমোদনহীনভাবে ভাটা চালানোর অপরাধে বোচাগঞ্জ উপজেলার ৩নম্বর মুশিদহাট ইউনিয়নের লক্ষনীয়া গ্রামের মেসার্স মোল্লা বিক্স ও মনিপুর গ্রামের মেসার্স এবি বিক্সকে এক্সেভেটার এবং ফায়ার সার্ভিস পানি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও বৈধ অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র না থাকায় রামদাস পাড়ার মেসার্স জেড বিক্সকে ৩ লাখ টাকা ও মুরারীপুর গ্রামে এনএমডি বিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ভাটায় অভিযান পরিচালনা সহযোগিতা করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশের একটি দল।

সানবিডি/এনজে/৪:৩০/০৭.১২.২০২০