চেয়ারম্যান আমজাদ হত্যায় ১০ জনের ফাঁসির রায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ১৪:৪৮:২৪
দীর্ঘ ২২ বছর আগে বন্দরনগরী চট্টগ্রামের সাতকানিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আরও পাঁচ আসামির। বেকসুর খালাস দেয়া হয় চারজনকে।
আজ রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম।
রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুদ্দিন, মানিক, তারেক, ফরোখ আহমদ, বসির আহমেদ, ইদ্রীস, জাহেদ, রাসেদ, জিল্লুর রহমান ও জসিমউদ্দিন। এদের বাড়ি সাতকানিয়ার সোনাকানিয়া এলাকায়। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- রফিক, মোর্শেদ, হারুন, আয়ুব ও ইদ্রিস। খালাস পেয়েছেন- আবু তাহের, আবদুল মালেক, খায়ের আহমেদ, মোস্তাক আহমেদ।
সানবিডি/এনজে/২:৪৮/১৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













