দুর্নীতির মামলা সরকার চাইলেই প্রত্যাহার করতে পারবেনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ১৫:১৭:৪৬
দুর্নীতির অভিযোগে কোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা কোনো মামলা সরকার চাইলেই প্রত্যাহার করতে পারবে না উল্লেখ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
এই রায়ে বলা হয়েছে সরকার প্রত্যাহারতো করতে পারবে না, দুদকের করা কোনো মামলা প্রত্যাহারে সুপারিশও করা যাবে না।
হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রোববার (১৩ ডিসেম্বর) রায়ের বিষয়টি প্রকাশ পায়। এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
এ বিষয়ে আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘একটি টিন চুরির অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ চূড়ান্ত রায় ঘোষণা করেন। ওই রায়ের ফলে এখন থেকে কোনো দুর্নীতি মামলায় সরকারের আইনি হস্তক্ষেপের আর কোনো সুযোগ থাকলো না।’
সানবিডি/এনজে/৩:১৭/১৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













