ইয়াবা বাণিজ্য জেনে যাওয়ায় মেজর সিনহাকে হত্যা:র্যাব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ১৮:১৯:৩২
সেনাবাহিনীর সাবেক মেজর রাশেদ খানকে হত্যাকালীন সময়ে টেকনাফের ওসি প্রদীপ কুমারের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় তাকে খুন করে প্রদীপ।
আজ রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
এ সময় তিনি জানান, হত্যার পর বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজান ওসি প্রদীপ।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সিনহা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ। সেখানে ওসি প্রদীপ অস্ত্র ও নির্যাতনের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সরকারি অস্ত্র ব্যবহার করে অনৈতিক কাজ করেছেন তিনি।
সানবিডি/এনজে/৬:১৮/১৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













