লাইভ ক্যামেরা থাকবে পুলিশের পোশাকে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২১ ১৫:০৭:৫৭


এখন থেকে পুলিশের যে কোনও অপারেশন, চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ ডিউটিতে পুলিশ সদস্যদের পোশাকের সঙ্গে থাকবে লাইভ ক্যামেরা। অপারেশন বা ডিউটিরত অবস্থায় ওয়ারলেস এর মাধ্যমে যে কোনও সময়, সেই ক্যামেরার অ্যাক্সেস নিতে পারবে পুলিশ সদর দফতর। দিতে পারবে প্রয়োজনীয় নির্দেশনাও।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সবগুলো ক্যামেরা কন্ট্রোলের জন্য পুলিশ সদরদফতরে থাকবে একটি মনিটরিং সেল। সারাদেশে যে কোনও জায়গায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্য থাকবে অন ক্যামেরায়। পুলিশ সদর দফতর ও সংশ্লিষ্ট জেলা মনে করলে, সুনির্দিষ্ট ওই পুলিশ কর্মকর্তা বা ইউনিটের কর্মকাণ্ড দেখতে পারবেন। তাছাড়া ক্যামেরা সঙ্গে ইয়ারফোন যুক্ত থাকায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

সানবিডি/এনজে/২:৫৭/২১.১২.২০২০