অবৈধ ৬ ইটভাটা ও ব্যাটারি কারখানাকে ৪০ লাখ জরিমানা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২১ ২০:০৩:৪০


ঢাকার ধামরাইয়ে ছয়টি অবৈধ ইটভাটা আংশিক ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। এ সময় ইটভাটার প্রত্যেক মালিককে ছয় লাখ টাকা করে ও কেলিয়া এলাকার দুটি অবৈধ ব্যাটারি কারখানাকে দুই লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের জয়পুরা, ডাউটিয়া ও দেপাশাই এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় ধামরাই পৌরসভার দক্ষিণপাড়ার শরিফুল ইসলাম নামে এক কথিত সাংবাদিককে আটকের পর পুলিশে সোপর্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

সানবিডি/এনজে/৭:৫৭/২১.১২.২০২০