ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৪৬ জন গ্রেফতার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৩ ১৫:০৬:৩৮


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ মাদকদ্রব্যসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে।অভিযানে গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

এই অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭০৯ পিস ইয়াবা, ৫১.৬ গ্রাম হেরোইন, পাঁচ কেজি ৮৬৩ গ্রাম গাঁজা ও ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

সানবিডি/এনজে/৩:০৪/২৩.১২.২০২০