পিকে হালদারের মাসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-০৫ ১৩:৪৯:২৭
হাইকোর্ট লিজিং কোম্পানির অর্থ লোপাটকারী প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) মা লীলাবতি হালদার ও তার সহযোগী অমিতাভ অধিকারীসহ ২৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেজাবীন রাব্বানি দিপা ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান ও মো. মোশাররফ হোসেন।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














