খিলগাঁও থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-০৮ ১৭:২৯:০৮
রাজধানীর খিলগাঁও থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এসময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় তারা আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য বলে ।
শুক্রবার (০৮ জানুয়ারি) খিলগাঁও তালতলা এলাকার নতুন বাগের বি-ব্লকের একটি বাসায় অভিযান চালায় র্যাব-১২ এর একটি দল। সেখান থেকে সাপের বিষসহ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার মো. ইমরান খান।
ইমরান খান জানান, তারা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ থেকে সাপের বিষ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
তবে, ওই ৫ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায় নি।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














