করোনায় ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৭ ১৮:১৭:১৫


করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৬৯ জন।

রোববার (১৭ জানুয়ারি) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার চার দশমিক ২৩ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।