সারাদেশে করোনায় সাড়ে ৮ মাসের সবচেয়ে কম মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-২০ ১৬:৪৭:৪৩
সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। গেল আট মাসের মধ্যে যা সবচেয়ে কম।
বুধবার (২০ জানুয়ারি) বিকালে মহামারীর হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
এতে বলা হয়, করোনায় দেশে মোট সাত হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় আরও ৬৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












