পরিমাপে কারচুপি করায় দুই পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২১ ১৮:১৩:২৫
পরিমাপে কারচুপি করার অপরাধে ২ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। রাজধানীর মতিঝিল ও নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।
এদিন মতিঝিল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলি লিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৭০ মিলিলিটার কম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দিয়ে জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













