সারাদেশে করোনায় আরও ১৫ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-২২ ১৬:২১:৪০
সারাদেশে করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৮১ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬১৯ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












