করোনায় দেশে আরও ২২ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৩ ১৬:২৮:৫৯
করোনাভাইরাসে দেশে আরও ২২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। আর এই সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা ৪৩৬।
শনিবার (২৩ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৩৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন। আরও ২২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩ জন হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












