করোনায় আরও ২০ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-২৪ ১৬:৩৭:২০
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের প্রাণহানি ঘটেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












