সারাদেশে ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ৬০২

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০১-২৫ ১৭:১৯:৪৬


সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ পুরুষ ও তিনজন নারী।

সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪১ জনে।

সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।