পা হারানো রাসেলকে ১০ লাখ টাকার চেক দিল গ্রীনলাইন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০২-০৮ ১৬:২৭:৪৫


বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে গ্রীনলাইন পরিবহনের মালিক পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে এই টাকার চেক প্রদান করা হয়। আগামী দুই মাসের মধ্যে পরবর্তী ১০ লাখ টাকা পরিশোধ করা হবে।

২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকারচালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।