অনলাইন থেকে আলজাজিরার প্রতিবেদন সরানোর নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৭ ১৭:১৭:৩৪
সম্প্রতি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদন ও তথ্যচিত্র বাংলাদেশের সব ইন্টারনেট মাধ্যম থেকে ‘অপসারণ’ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে বাংলাদেশে আলজাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ আদালত দেননি।
আজ বুধবার ছয় অ্যামিকাস কিউরি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার বক্তব্য শোনার পর এ সংক্রান্ত রিট আবেদনটি নিষ্পত্তি করে এ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













