ওজনে কারচুপি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার জরিমানা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২২ ১৯:৪৩:২২
ওজন ও পরিমাপে কারচুপি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বিএসটিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কাফরুল এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স একতা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স মায়ের দোয়া ফ্যাশন নামক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান-এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













