শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা
ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে ১৪ আসামির মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৩ ১৪:৪৫:৩৩
গোপালগঞ্জের কোটালিপাড়ায় হেলিকপ্টার অবতরণের স্থানে বোমা পুঁতে রাখার অভিযোগে করা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একটি ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন বিচারক।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) এ রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ।
এ রায়ে বিচারক বলেন, ‘দণ্ডবিধিরর ১২১/৩৪/১০৯ ধারায় অপরাধের জন্য আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করা হলো। একটি ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে আসামিদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ হইল। আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্তৃপক্ষের কোনো অসুবিধার কারণ থাকলে প্রচলিত নিয়ামানুসারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের প্রত্যেকরে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হলো। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২১/৩৪/১০৯ ধারায় চরম দণ্ড প্রদান করায় দণ্ডবিধির ১২১ ক/২২২/১২৪ “ক” ধারা মতে কোনো দণ্ড প্রদান করা হলো না।’
এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মফিজুর রহমান, মাহমুদ আজহার, রাশেদুজ্জামান, তারেক হোসেন, আবদুল ওয়াদুদ মোল্লা, সারোয়ার হোসেন মোল্লা, আনিসুল ইসলাম,মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, আজিজুল হক, লোকমান, ইউসুফ শেখ মো. এনামুল হক ও মোছাহেব হাসান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













