ডেসকোর শেয়ার বিওতে

প্রকাশ: ২০১৬-০১-০৯ ১৪:৫১:৩৭


DESCO-LOGOবিদ্যুৎ ও জ্বালানি খাতের ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হবে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ১০ জানুয়ারি রোববার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হবে।

প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ডেসকো শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ১০ শতাংশ নগদ। আর ৫ শতাংশ বোনাস।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা।