সিটিটিসি ইউনিটের প্রধান হলেন আসাদুজ্জামান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১২ ২১:১১:৩৫
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান হলেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান।
তিনি এর আগে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে কর্মরত ছিলেন।
সোমবার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এর আগে সিটিটিসি ইউনিটের প্রধান ছিলেন মো. মনিরুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারও ছিলেন। সম্প্রতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধানের দায়িত্ব দেয়া হয় তাকে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














