তিতাস গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎকারী আটক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৭ ১৫:৫২:১৪
রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎকারী মূল হোতা ফারুককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রোববার দিনগত রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের মূল হোতা ফারুককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে রোববার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
সোমবার (৭ জুন) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














