টগর হত্যা মামলায় ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৯ ১২:০৮:০৯


প্রায় ২৭ বছর আগে ১৯৯৪ সালের নওগাঁর বদলগাছিতে টগর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় মূল আসামিসহ ১৮ জনকে খালাস করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মামলার মূল আসামি ডাক্তার নুরুল ইসলাম মারা গেছেন। রায়ে কেন খালাস দেয়া হয়েছে, তার তথ্য রায় প্রকাশের পর জানা যাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

বুধবার (৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।