নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-১৪ ১৬:০৩:০১


ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন সিনেমার অভিনেত্রী পরীমণি। আজ সোমবারদুপুর ১২টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।

এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।

ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পরীমণি নিজে বাদী হয়ে মোট ছয়জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর-৩৮।

সানবিডি/এনজে