চলতি নিয়মে বুধবার পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-২৭ ২০:৪৩:৩৮


সরকার ঘোষিত লকডাউনেও আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত চলমান নিয়মে পুঁজিবাজারে লেনদেন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। রোববার (২৭ জুন) সানবিডিকে তিনি এ তথ্য জানান।

রেজাউল করিম বলেন, করোনার প্রকোপ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে পুঁজিবাজারে লেনদেন আগামী বুধবার পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। এরপর সরকার এবং বাংলাদেশ ব্যাংক যদি নতুন করে কোনো প্রজ্ঞাপন জারি করে, তবে সেই নিয়ম অনুসারে লেনদেনের সময় নির্ধারণ করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩ দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।

নতুন যুক্ত হওয়া শর্তাবলী

>> সোমবার থেকে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে।

>> সব শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

>> খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ শুধু খাবার বিক্রি করতে পারবে।

>> সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে সীমিত জনবল নিয়ে। সেই সব কর্মচারীদের অফিসের ব্যবস্থাপনায় আনতে হবে।

সানবিডি/এএ