বিএসইসিতে ৬৯ জনের পদোন্নতি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৯ ২৩:১৪:৩৭


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) বিভিন্ন পর্যায়ের ৬৯জন পদোন্নতি পেয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির সহকারি পরিচালক জালাল উদ্দিন স্বাক্ষর করা চিঠিটি পদোন্নতি দেওয়া হয়।

বিএসইসি সূত্র মতে, বিএসইসির পরিচালক থেকে নির্বাহী পরিচালক হয়েছেন ৩ জন, যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক হয়েছেন ১৯ জন, সহকারি পরিচালক থেকে উপ পরিচালক হয়েছেন ২৬ জন, ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারি পরিচালক হয়েছেন ১৬জন, সিনিয়র লাইব্রেরিয়ান হয়েছেন ১ জন, হিসাব রক্ষক অফিসার ১ জন, সহকারি হিসাব রক্ষক অফিসার ১ জন, ব্যক্তিগত কর্মকর্তা হয়েছেন ১ জন এবং স্ট্যাপ রাইডার পদে পদোন্নতি হয়েছেন ১ জন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সানবিডিকে বলেন, আজকে বিএসইসির বিভিন্ন পর্যায়ের ৬৯জন ব্যক্তিকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পরিচালক থেকে নির্বাহী পরিচালক ৩ জন হলো- মোহাম্মদ শফিউল আজম,রিপন কুমার দেবনাথ ও মীর মোশাররফ হোসাইন চোধুরী।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর