পুঁজিবাজারে লেনদেন ১টা পর্যন্ত

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-৩০ ১৬:৫৭:৩৯


আগামী ৫ জুলাই (সোমবার) থেকে পুঁজিবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখাপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আগে থেকেই বলে আসছি, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরই আলোকে আমরাও পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সময়সূচী নির্ধারণ করেছে সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। সেই সময়ের সাথে মিল রেখে পুঁজিবাজারের লেনদেন ১ টা পর্যন্ত হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:৩৪/৩০/৬/২০২১