কঠোর বিধিনিষেধে পুঁজিবাজারের লেনদেন সপ্তাহে চারদিন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-৩০ ১৭:০৪:০৯
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সময় সাপ্তাহিক দুই দিন ছুটির সাথে প্রতি রোববারও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এর কারণে পুঁজিবাজারের লেনদেন একদিন কমে সপ্তাহে চার দিন হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনাকালীনে সময়ে বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে প্রতি রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সাক্যুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
যেহেতু ব্যাংকিং কার্যক্রমে সাথে পুঁজিবাজারের লেনদেন জড়িত। তাই কঠোর বিধিনিষেধ চলাকালে প্রতি রোববার পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। আর এতে করে কঠোর বিধিনিষেধের সময় সপ্তাহের চার দিন চলবে পুঁজিবাজারের লেনদেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৭:০৩/৩০/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













