সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৭-১১ ১৬:৪৩:২০
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১১ জুলাই) ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন।
এর আগে শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মামলার খোঁজ-খবর নিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার দুপুরে সাংবাদিক তানুকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় ।
অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছিল তানভীর হাসান তানুকে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














