৪৩ লাখ জালটাকাসহ গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-১২ ১৪:০০:১৩
রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জালনোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগ। এ সময় ৪৩ লাখ জালটাকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ওই কারখানায় অভিযান শুরু হয়। ঢাকা মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নুরেরচালার সাঈদনগর এলাকার জালনোট তৈরির ওই কারখানায় প্রস্তুতকৃত ৪৩ লাখ জালনোট ও জালটাকা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













