রাজধানীতে গ্রেফতার আরও ৫৬৬ জন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-২৬ ১৯:২০:৪৫
করোনায় চলমান বিধিনিষেধ ভঙ্গ করে বিনা প্রয়োজনে বাইরের বের হওয়ায় ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৬ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।
এর আগে রোববার রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














