করোনায় কোন বিভাগে কত মৃত্যু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-৩০ ১৯:৫৯:৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জনের। এছাড়াও একই সময়ে করোনায় মারা গেছেন ২১২ জন। শুক্রবার (৩০ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ১৩, খুলনায় ৩৬, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।
দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০ হাজার ৪৬৭ জন। এছাড়াও মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। একই সময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বাকিরা হাসপাতালে মারা গেছেন।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












