দর পতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৪ ১৬:৩৩:০৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৮৩৮ বারে ৩৫ লাখ ৫৮ হাজার ৫৪১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮১ বারে ৩১ লাখ ৩৯ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ৪ হাজার ৪৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৭.১৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.১০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৪৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামো ৬.৪২ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৬.৩৮ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৬.২৫ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.১৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস