মাহদী আমিন
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৪ ১৬:০৫:০৪
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, ২০২৮ সালের আগে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু নিয়ে কাজ শুরু হয়েছে। আগের দুটিসহ মোট পাঁচটি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সোলার এনার্জিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এফএসআরইউ ছাড়াও ল্যান্ডবেজ টার্মিনালের পরিকল্পনা নিচ্ছে সরকার।
মাহদী আমিন আরও বলেন, ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়; প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














