১৬ আগস্ট থেকে সব আদালত ভার্চুয়ালি চলবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৫ ২০:১৯:১৭


বিধিনিষেধ শিথিল হলে ১৬ আগস্ট (সোমবার) থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া বিধি নিষেধ চলাকালীন আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে হাইকোর্টের ৮ থেকে ১০টি ডিভিশন বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। এ সময়ে আপিল বিভাগেও বিচারকাজ পরিচালিত হবে।

সানবিডি/ আরএইচ