৩ মামলায় আরও ৮ দিনের রিমান্ডে মডেল পিয়াসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৬ ১৭:০৮:৪৫


পৃথক ৩ মামলায় বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

৩ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে গুলশান থানার মামলায় ১০ দিন, ভাটারা থানার মামলায় ১০ দিন ও খিলক্ষেত থানার মামলায় ৭ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত এসব মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার পিয়াসার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

রবিবার রাতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। এসময় তার ঘরে টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি। তার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল।
সানবিডি/আরএইচ