শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১৯ ১৬:৫৫:১৬
দেশে মহামারি করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তিনি বলেন, ‘আমরা অনুকুল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।’
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি। প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষার্থী-অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। যতোদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি।’
আওয়ামী লীগ যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে বুধবার এ কথা জানান শিক্ষমন্ত্রী।
এর আগে, আজ বুধবার (১৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি অনুকূলে এলে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














