রাজধানীতে আইস-ইয়াবাসহ ৫৮ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৪ ১৪:৩৮:০০


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত সময়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ বলছে, গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে ৪৮৮ গ্রাম হেরোইন, ৯ কেজি গাঁজা, ২ হাজার ২২৫টি ইয়াবা বড়ি ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসব আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪৩টি মামলা হয়েছে।

পুলিশ বলেছ, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেফতার করা হয়।

সানবিডি/ এন/আই