সব প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৪ ২২:২৫:৩২


মহামারি করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার প্রকোপ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সানবিডি/এনজে