ফের স্থগিত জায়েদ খানের পদ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৬ ১৬:১৩:২২
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্য বলা হয়েছে।
রোববার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বতাধীন বেঞ্চ এ আদেশ দেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। এরপর প্রতিদ্বন্দ্বী নিপুণের দাবিতে পুনরায় ভোট গণনা করা হয়। তাতেও জয় পান জায়েদ। পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন নিপুণ। এ নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা, বিতর্ক। অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে জায়েদের প্রার্থীতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ড।
এর আগে শুক্রবার (৪ মার্চ) শপথ নেন জায়েদ খান, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














