আজ দেশে ফিরছেন বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৯ ১৪:৩১:৪০


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কবলে পড়ে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরছেন। আজ বুধবার দুপুর নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছার কথা রয়েছে।

এ ব্যাপারে রোমানিয়ায় নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত দাউদ আলী মঙ্গলবার সন্ধ্যায় জানান, এদিন রোমানিয়ার সময় রাত পৌনে ১০টায় এবং বাংলাদেশ সময় রাত পৌনে দুটোয় ২৮ নাবিককে বুখারেস্ট থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে পাঠানো হবে।  ইস্তাম্বুল হয়ে তারা ঢাকায় পৌঁছাবেন।  একটি বিশেষ বিমানে এ নাবিকদের একসঙ্গে পাঠানো হচ্ছে।

জাহাজে আগুনের ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের একটি মরচুয়ারিতে রাখা হয়েছে।  তার লাশ আজকে আসছে না।

তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে ১৮০ মিটার দৈর্ঘ্যরে বাল্ক ক্যারিয়ার জাহাজ বাংলার সমৃদ্ধি।  গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেন সময় ৫টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।  মারা যান হাদিসুর রহমান।

সানবিডি/এনজে