ইউক্রেনে ৯ বাংলাদেশিকে উদ্ধারে মোদিকে হাসিনার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৯ ১৭:০৬:৪৭


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্য থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধারর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আজ বুধবার (৯ মার্চ) ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সেখানে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য ‘অপারেশন গঙ্গা’ পরিচালিত হচ্ছিল। এই উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়াসহ অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে। সেখান থেকে ৯ জন বাংলাদেশীদের উদ্ধার করা হয়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে নিজ দেশের নাগরিকদের উদ্ধার করার জন্য প্রায় দুই সপ্তাহ আগে থেকেই ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে ইউক্রেনে উদ্ধার অভিযান শুরু করে ভারত।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলিকে তাদের নাগরিকদের ইউক্রেন থেকে উদ্ধার করার জন্য প্রস্তাব দেন। প্রতিবেশী দেশগুলি সাড়া দিয়েছিল। এরপরই  পাকিস্তানের কয়েকজন নাগরিককে উদ্ধার করা হয়। পরে ইসলামাবাদও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

সানবিডি/এনজে