সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১০ ১৬:৫৩:৩৯
একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ বসবে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন।
সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন বসবে। সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। গত ২৭ জানুয়ারি সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














