আউয়াল কমিশনের প্রথম সংলাপ আজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৩ ১১:২৩:৫৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশনের প্রথম সংলাপ শুরু হচ্ছে আজ রোববার। বিকেল ৩টার দিকে ৩০ জন শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
এরপর বিশিষ্ট নাগরিক, গণমাধ্যম প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার (৯ মার্চ) নির্বাচন ভবনে নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সংলাপের মাধ্যমে সমস্যা চিহ্নিত করা হবে এবং করণীয় নির্ধারণ করা হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, তা করার চেষ্টা হবে।
গেল ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নেন। তারা প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














