হাদিসুরের মরদেহ দেশে আসছে দুপুরে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৪ ১০:৩৮:০০


ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ সোমবার দুপুরে বাংলাদেশে এসে পৌঁছাবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা সোয়া ১২টার দিকে টার্কিশ এয়ালাইন্সের টিকে ০৭২২ ফ্লাইটে হাদিসুর রহমানের মরদেহ দেশে আসবে।

সাখাওয়াত আরও জানান, বিমানবন্দরে ইঞ্জিনিয়ারিং করপোরেশন থেকে উপস্থিত থাকবেন সহ সভাপতি ক্যাপ্টেন আব্দুল কাদের, এজিএস জিলানি এবং হাদিসুরের পরিবারের লোকজন।