নাপা সিরাপে সমস্যা নেই: ঔষধ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৪ ১৭:৩১:০৫


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যে ফার্মেসি থেকে নাপা সিরাপ কেনা হয়েছিল, সেখান থেকে জব্দ করা বাকি সিরাপ পরীক্ষায় মান সঠিক পাওয়া গেছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার দুপুরে অধিদপ্তরে করা এক সংবাদ সম্মেলনে এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।

ওষুধগুলো মেয়াদউত্তীর্ণ ছিল, এই তথ্য আগেই জানানো হয়েছিল।

মহপরিচালক বলেন, ‘বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাপা সিরাপের ব্যাচ নং-৩২১১৩১২১- ৬৮ হাজার মেয়াদোত্তীর্ণ হলেও এই সিরাপ মান সঠিক ছিল।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে ইটভাটা শ্রমিক সুজন খানের দুই সন্তান ইয়াসিন খান (৭) ও মোরসালিন খান (৫) জ্বরে আক্রান্ত হয়। পরে সুজনের স্ত্রী লিমা বেগম বাড়ির পাশের বাজারের মাঈন উদ্দিনের ওষুধের দোকান থেকে নাপা সিরাপ এনে খাওয়ান। ওই সিপার খাওয়ানো কিছুক্ষণ পর থেকেই দুই শিশুই বমি করতে থাকে।

একপর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  হাসপাতাল পরে উন্নত চিকিৎসা জন্য জেলা সদর হাসাপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাদের বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসক। বাড়িতে নিয়ে আসার পথে প্রথমে বড় ভাই ইয়াসিন খানের মৃত্যু হয় এবং পরে বাড়িতে ফেরার পর  ছোট ভাই মোরসালিন খানের মৃত্যু হয়।